Skip to content

কৃতজ্ঞতা এবং বাড়তি রিডিং

শুরুতেই লিংকড টেকনোলজি টিম

যাদের হেল্প পেয়েছি এই বইটা লিখতে

টেকনোলজির হাতে-কলমে একটি উদ্যোগ এমনভাবে গড়ে ওঠে না, এতে অনেকের সরাসরি অবদান থাকে। এই প্রকল্পের ল্যাব এনভায়রনমেন্ট তৈরি ও ডেভেলপমেন্টে কবিরুল আলম, মেহেদী হাসান লিংকন, সবুজ মিস্ত্রি, জাবের বিন আহমেদ ভূঁইয়া, মাহাদী হাসান, ফরহাদুল ইসলাম, সামিহা রহমান, প্রমি দেব, জেবা ফারিয়া, মেহেদী হাসান, তারিকুল ইসলাম, বাদল চন্দ্র ঘোষ, সুমন ফরিদুল ইসলাম, নজরুল ইসলাম, সুব্রত সরকার, উজ্জ্বল বিশ্বাস, নিপন, দিনবন্ধু সাহা, কানিজ ফাতেমা, মোহাম্মদ আনোয়ার হোসেন ও আনোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে সংশ্লিষ্ট সবার অবদান ও সহযোগিতা বিশেষভাবে স্বীকৃত।


এই বইটার পাশাপাশি নিচের রিসোর্সগুলো দেখতে পারেন। গুগল করুন নিচের কিওয়ার্ডগুলো:

১. Cisco DevNet Certifications

(আমার পছন্দের সাইট। হাজারো জিনিস আছে এখানে। হারিয়ে যেতে পারেন। সেকারণে এই বই।)

২. Coursera DevOps for Network Automation (NetDevOps)

(সিসকো লার্নিং এর সার্টিফিকেশন থেকে এসেছে। বেসিকের জন্য অসাধারণ লার্নিং প্ল্যাটফর্ম।)

৩. Automating and Orchestrating Networks with NetDevOps

(বইটা চমৎকার। তবে, শুরুতে কঠিন মনে হতে পারে।)

৪. Network Programmability and Automation: Skills for the Next-Generation Network Engineer

একটা অসাধারণ বই এবং ভেতরে ঢোকার জন্য একটা ভালো রিসোর্স। তবে, অনেক অনেক মোটা — প্রায় ৮২৫ পৃষ্ঠা। ৫০ ডলারের বই। সমস্যা হচ্ছে, বাংলাদেশে মোটা বই লেখা যায় না।

৫. Network Automation Cookbook | Cloud & Networking

বইটা ক্লাউড কভার করেছে।

৬. Mastering Python Networking

সব আছে এর মধ্যে। দেখতে পারেন। প্রোগ্রাম্যাটিক্যালি।

৭. Python for Security and Networking

একদম সময়োপযোগী বই। সিকিউরিটি ওরিয়েন্টেড।

৮. Python Learning for Network Engineers Automation Masterclass

একটা অসাধারণ ইউডেমি কোর্স। আমাদের সাথে যায়।

৯. নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন

সঙ্গে ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট


আপনাদের ইনপুট দিন

কাজের সময়ের ফাঁকে ফাঁকেই বই লিখি। বিশেষ করে নিজের কাজের অভিজ্ঞতা থেকে। বইয়ের ব্যাপারে ইনপুট দিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন +৮৮০১৭১৩০৯৫৭৬৭ নম্বরে। আমার অবসর সময়ে মাথায় যা আসবে, সেটাকেই স্ক্র্যাপবুক হিসেবে ফেলবো এখানে। আস্তে আস্তে আউটলাইন দাড়িয়ে যাবে এখানে।

টাইমলাইন: বইমেলা ২০২৬

– রকিবুল হাসান, ড্রাফট ভার্সন: ০.১ (টাইমলাইন ২২ মাস)