ডেটা, স্ট্র্যাটেজিক অ্যাসেট
বাংলাদেশ, অপার সম্ভাবনার দেশ। আমাদের বিশাল জনবল এবং সেটার রিসোর্স ম্যানেজমেন্ট করতে ঢুকতেই হবে প্রসেস অপটিমাইজেশনে। আর সেটার প্রথম ধাপ হচ্ছে - ম্যানুয়াল প্রসেস থেকে অটোমেশন। তার জন্য দরকার ডেটা থেকে জ্ঞান আহরন। ডেটার ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা জ্ঞান। আমাদের ডেটা আছে, দরকার প্রসেস করার জ্ঞান।
ইন্টেলিজেন্স, সিস্টেমকে
ডেটা থেকে প্রজ্ঞা নিতে শুরুতে দরকার ভালো 'ডিসিশন সাপোর্ট সিস্টেম'। মানুষ সিদ্ধান্তের লুপে থাকলেও ভালো সিদ্ধান্ত নিতে দরকার ডেটা থেকে জ্ঞান আহরণের আইডিয়া। সেটার প্রসেসে গতি বাড়িয়ে দেবে 'ইন্টেলিজেন্ট মেশিন', সমাজের অসঙ্গতি দূর করতে। কাজের শুরুতে 'রুল বেসড' সিস্টেম। সবকিছুতে সিদ্ধান্তের প্রসেস-ফ্লো।
কৃত্রিম বুদ্ধিমত্তা
অবশ্যই আমরা চাইছি যন্ত্রকে উদ্ভাবনা করতে এমনভাবে, যাতে আমাদের মতো করে চিন্তা করতে পারে। সেটার বহিঃপ্রকাশ দেখছি রোগ নির্ণয়ে, সেলফড্রাইভিং কার, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, লং হ্যল ফ্লাইট ইত্যাদিতে, এর মানে হচ্ছে আমরা চাইছি যন্ত্র সহযোগী হিসেবে দাড়াক আমাদের পাশে। তথ্য দিয়ে ভালো সিদ্ধান্ত দিতে।
আমাদের চিন্তা যন্ত্রকে
আমরা যেভাবে চিন্তা করি সেটার অনেক কিছুই দিয়ে দেয়া হয়েছে যন্ত্রকে। একটা এলিভেটর ঠিক কোন সময় পর্যন্ত কল নেবে, অথবা উপরে ওভারলোডেড হলে বাইরের কলে প্রতিটা ফ্লোরে দাড়াবে কিনা, এরকম অনেক কাজ হচ্ছে এখনই। এই কাজ হতে হবে সব জায়গায়। এর শুরুটা হবে 'মেশিন লার্নিং' দিয়ে। তো, শিখতে চান?
এই সাইটটা - ইন্টেলিজেন্ট সিস্টেমের সন্ধানে: রকিবুল হাসানের তৈরি বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সাইন্স ও ডাটা অ্যানালিটিক্স রোডম্যাপের একটা কালেকশন - (১) কৃত্রিম বুদ্ধিমত্তা (২) মেশিন লার্নিং বই (৩) হাতে-কলমে টিউটোরিয়াল এবং ওয়ার্কশপের সমন্বয়।
অনলাইনে পড়ার বইসমূহ — রকিবুল হাসান
কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এন্টারপ্রাইজ অটোমেশন ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে রকিবুল হাসানের ওপেন-সোর্স অনলাইন বইগুলো সরাসরি পড়ুন:
- হাতেকলমে ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারিং (FDE): প্যাল্যান্টির মেথডোলজি, অন-প্রেমিসেস লোকাল এআই ও প্রোডাকশন ফিল্ড ইঞ্জিনিয়ারিং গাইড।
- এআই ওয়ার্কফ্লো ফর বিজনেস — এন্টারপ্রাইজ অটোমেশন: ক্লাউড ছাড়াই লোকাল SLM ও ওপেন-সোর্স অর্কেস্ট্রেশনের মাধ্যমে বিজনেস অটোমেশন (প্রজেক্ট সামারি)।
- হাতেকলমে মেশিন লার্নিং: বাংলায় প্রথম ও রকমারি বেস্টসেলার মেশিন লার্নিং বই।
- শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং: সাইকিট-লার্ন (scikit-learn) ও রিয়েল ওয়ার্ল্ড ডেটাসেট নিয়ে হ্যান্ডস-অন মেশিন লার্নিং।
- হাতেকলমে পাইথন ডিপ লার্নিং: পাইথনে ডিপ নিউরাল নেটওয়ার্ক ও কার্যকরী ডিপ লার্নিং।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষাব্যবস্থা: ব্যক্তিকেন্দ্রিক ও অ্যাডাপ্টিভ লার্নিং সিস্টেমের মাধ্যমে আধুনিক শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র: শিক্ষা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।
- নেটওয়ার্ক ও আইএসপি অটোমেশন: নেটওয়ার্ক সোর্স অব ট্রুথ (NSoT) এবং নেটওয়ার্ক/আইএসপি অটোমেশন ১ম খণ্ড: ১ মিলিয়ন গ্রাহকের স্কেলে আধুনিক আইএসপি ও নেটওয়ার্ক অটোমেশন।
- হাতেকলমে ডেটা অ্যানালাইটিক্স ও ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং হাতেকলমে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং: বাস্তব ডেটাসেট নিয়ে পাইথনে ডেটা বিশ্লেষণ ও বাংলা এনএলপি।
সব অনলাইন ও প্রিন্ট বইয়ের সংকলন দেখুন রিসোর্স পাতায়, জাতীয় দৈনিকে প্রকাশিত কলাম পড়ুন প্রিন্ট মিডিয়া আর্কাইভে, এবং লেখকের বিস্তারিত পরিচিতি জানুন রকিবুল হাসান (About) পাতায়।