কনটেন্টে যান

হাতেকলমে মেশিন লার্নিং: টাইটানিক প্রজেক্ট

বিশ্বসেরা প্রজেক্ট 'টাইটানিক' - আর এবং পাইথন প্রোগ্রামিং এনভায়রনমেন্ট
রকিবুল হাসান (Rakibul Hassan)

  • পড়া শুরু করুন


    কোনো জটিল ফর্মুলা ছাড়াই বাস্তব ডেটার গল্প দিয়ে শুরু করুন।

    প্রথম পাতায় যান

  • কমপ্যানিয়ন কোডবেস


    বইয়ের সব আর (R) স্ক্রিপ্ট এবং জুপিটার নোটবুক গিটহাবে রেডি।

    raqueeb/mltraining

  • রকমারি প্রিন্ট সংস্করণ


    হাতে নিয়ে পড়ার জন্য দ্বিতীয় সংস্করণের পেপারব্যাক কপি।

    রকমারিতে দেখুন


১. স্টার্টিং ইজ হাফ দ্য ব্যাটেল

লাল বইটির ইন্টারনেট ভার্সন

A breakthrough in machine learning would be worth ten Microsofts.
- Bill Gates

এই বইটা তো আপনার হাতে না নিলেও চলত। অবশ্যই চলত। কিন্তু আপনি নিয়েছেন।

অন্যের গল্প বাদ দিন। আপনি নিয়েছেন, সেটাই আসল কথা। আপনি প্রযুক্তিবিদ কি না, কিংবা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়েছেন কি না - সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। আপনি অনুসন্ধিৎসু মানুষ, ডেটা থেকে ভবিষ্যৎ দেখার রহস্যটা জানতে চান; আমাদের জন্য এটুকুই যথেষ্ট। কিছুটা পরিসংখ্যান আর সামান্য গণিত হয়তো লাগবে, সেটাও আমরা কাজের ফাঁকে ফাঁকে শিখে নেব। আসল যেটা দরকার, সেটা হলো এক বালতি ভর্তি 'কমন সেন্স'।

আমরা এমন একটা সময়ে বাস করছি, যেখানে ডেটাকে যে কথা বলাতে পারবে, পৃথিবী চালাবে সে-ই। আপনি নিজে যদি ডেটা ট্রান্সলেট করার ক্ষমতা অর্জন না করেন, তবে অজান্তেই আপনি অন্যের তৈরি কোনো না কোনো অ্যালগরিদমের কনজিউমার বা প্রোডাক্ট হয়ে থাকবেন।

মেশিন লার্নিংয়ের এই বিশাল দুনিয়ায় পা দেওয়ার জন্য ১৯১২ সালের বিশ্বখ্যাত টাইটানিক ট্র্যাজেডির ডেটাসেটের চেয়ে চমৎকার আর কোনো খেলার মাঠ হতে পারে না।


২. কেন এই টাইটানিক প্রজেক্ট?

টাইটানিক কোনো শুষ্ক একাডেমিক এক্সারসাইজ নয়; এটা রক্ত-মাংসের মানুষের জীবনের এক নির্মম বাস্তবতা। ক্যাগলের (Kaggle) এই ডেটাসেটে যাত্রীদের নাম আছে, বয়স আছে, কে কোন ক্লাসের টিকিট কেটেছিলেন, কে কত ভাড়া দিয়েছিলেন আর কার সঙ্গে পরিবার ছিল - সব পাই পাই করে লেখা আছে।

বইয়ের পাতায় আমরা কোনো ভারী তাত্ত্বিক লেকচার দিয়ে পাতা ভরিনি। বরং শূন্য থেকে শুরু করে একটা একটা ধাপে এগিয়েছি:

  • ১. ডেটা এক্সপ্লোরেশন ও কমন সেন্স


    যাত্রীদের ব্যাকগ্রাউন্ড বোঝা। প্রথম প্রেডিকশনে আমরা ধরে নিয়েছিলাম সবাই মারা গেছেন। তারপর দেখলাম নারী ও শিশুদের বাঁচার হার বেশি। সেখান থেকেই শুরু হলো প্রথম লজিক তৈরি।

  • ২. ডিসিশন ট্রি ও ভিজ্যুয়ালাইজেশন


    মানুষের মাথায় যেভাবে শর্ত কাজ করে, অ্যালগরিদম ঠিক সেভাবেই গাছ বা ট্রি বানায়। টিকিট ক্লাসের সঙ্গে ভাড়ার যোগসূত্র ধরে কীভাবে প্রেডিকশন উন্নত হয়, তা আমরা সরাসরি চোখে দেখব।

  • ৩. ফিচার ইঞ্জিনিয়ারিং ও ডেটা ক্লিনিং


    যাত্রীদের নামের ভেতরের উপাধি (Mr, Mrs, Miss, Master) বের করে আনা, মিসিং বয়সের হিসাব মেলানো এবং কেবিনের ধরন আলাদা করে ডেটাকে নতুন রূপ দেওয়া।

  • ৪. র‍্যান্ডম ফরেস্ট ও পাইথন জুপিটার


    একটা গাছের বদলে পুরো বন বা র‍্যান্ডম ফরেস্ট দিয়ে জটিল ভোটিং। আর পরিবেশের পর একই সমস্যা সম্পূর্ণ পাইথন ও জুপিটার নোটবুকে অ্যান্ড-টু-অ্যান্ড সমাধান।


৩. সংস্করণ ও রেফারেন্স তথ্য

সংস্করণ ও প্ল্যাটফর্ম ইতিহাস

ℹ️ বইটি মূলত গিটবুকের পুরনো প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে লেখা হয়েছিল। পরবর্তীতে পাঠকদের দীর্ঘমেয়াদি সুবিধা ও ওপেন-অ্যাক্সেস নিশ্চিত করার উদ্দেশ্যে আধুনিক Material for MkDocs ফ্রেমওয়ার্কে এই সাইটে মাইগ্রেট করা হয়েছে।

বইটির খসড়া ও রিভিশনের ইতিহাস (২০১৬ - ২০১৮)
  • খসড়া ভার্সন ১.০০ (রিভিশন ৩): সময়সীমা - ফেব্রুয়ারি থেকে নভেম্বর ২০১৬
  • খসড়া ভার্সন ২.০০ (রিভিশন ৭): সময়সীমা - জুন থেকে অক্টোবর ২০১৭
  • খসড়া ভার্সন ৩.০০ (রিভিশন ১২): সময়সীমা - নভেম্বর থেকে জানুয়ারি ২০১৮

৪. যোগাযোগ ও কমিউনিটি

বই পড়তে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে বা কোড রান করতে সমস্যা হলে কমপ্যানিয়ন কোডবেসের ইস্যু সেকশনে জানাতে পারেন।