DS / ML সাইডে মোটামুটি ভাল পজিশনে কাজ করতে প্রবলেম সলভিং নলেজ কেমন প্রভাব ফেলে, অনেক জায়গায় শুনেছি প্রবলেম সল্বিং এ ভাল না হলে, এই ফিল্ডে না কি সার্ভাইব করা কষ্ট ( সাথে স্ট্যাটিস্টিক / ম্যাথে না কি ভাল হওয়া চাই ) । আপনি অনেক জায়গায় বলছেন নন - প্রোগ্রামাররা ও এখানে চাইলে কাজ করতে পারবে ( তারমনে কি তাদের শুধু ম্যাথ / স্ট্যাটিস্টিক কাভার করতে হবে), প্রবলেম সল্বিং ( প্রোগ্রামিং) এ খুব ভাল না হলেও কি এই ফিল্ডে ভাল করা সম্ভব, কাইন্ডলি একটু বললে ভাল হয়…/
চমৎকার প্রশ্ন। আচ্ছা, পৃথিবীর সবাইকে কি কোডার বানানো যাবে? আমি বানাতে চাইবো না। সব জায়গায় লো হ্যাঙ্গিং ফ্রুট বলে একটা কথা আছে। সেটা অ্যামাজন গুগল ফেসবুকেরও জন্য প্রযোজ্য। অনেক বড় কোডার ডাটা থেকে কিভাবে ইন্সাইট নিতে হয় সেটাও ঠিক মত বুঝতে পারেন না। এটা আসলে অন্য ধরনের স্কিল। কিছুটা প্রবলেম সলভিং এর মত।
এখন ডাটা এনালাইসিস ব্যাপারটাকে বড় বড় কোম্পানিগুলো বিলিয়ন ডলার ইনভেস্ট করে সহজ করে নিয়ে আসছে যাতে সবাই ঢাকা থেকে ঠিকমত ইনসাইট নিতে পারে। সামান্য এক্সেল যে ধরনের ইন্সাইট দিতে পারে তার 30% আমরা ব্যবহার করি না। আসল কথা হচ্ছে ডাটা কি ঠিকমত ব্লক করে সেই ডাটা তে কি কি হিডেন ইনফরমেশন আছে সেটা বের করতে পারলেই অনেক ঝামেলা চুকে যায়। সেকারণে ডাটা এনালাইসিস এবং ডাটা ইঞ্জিনিয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন মার্কেটিং এর লোক যত ধরনের ডাটা এনালাইসিস করেন সেখানে কোডার সেরকমভাবে প্রয়োজন হয় না।
আমার আশা একটাই, ডাটা থেকে ইনসাইট ঠিকমতো নিতে পারা। সেটার জন্য শুরুতে কোডার হবার প্রয়োজন নেই। আর এখন কোডিং এমন একটা লেভেলে চলে গেছে যেখানে প্রচুর টুল আমাদেরকে সাহায্য করছে ব্যাপারটাকে সহজ করার জন্য।
চমৎকার প্রশ্নটা করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।